ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই আজ, লঙ্কানদের চোখ রাঙাচ্ছে ইংলিশরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ঘরের মাঠে এবারের আসরেও শিরোপার দৌড়ে অন্যতম ফেভারিট সূর্যকুমার, অভিষেক, বুমরাহরা। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে প্রোটিয়ারা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে 'এ' থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাগতিকরা পা রাখে সুপার এইটে। অন্যদিকে 'ডি' গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করেছিল প্রোটিয়ারা। যদিও দুই দলের অতীতের পরিসংখ্যানে প্রোটিয়াদের চেয়ে এগিয়ে আছে ভারতীয়রা। এখন পর্যন্ত ৭ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারতের ৫ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ২টি।

অন্যদিকে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দুপুর সাড়ে ৩টায় পাল্লেকেল্লেতে সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের খেলায় 'বি' গ্রুপ থেকে রানার্সআপ থেকে সুপার এইট নিশ্চিত করেছিল লঙ্কানরা। অন্যদিকে 'সি' গ্রুপের রানার্সআপ হয়ে সুপার এইটে এসেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

আরও পড়ুন : ১৬০ বছরেও কেউ করতে পারেনি, সে বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

তবে আজকের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ইংলিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে চলতি মাসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ইংলিশরা। আজকে স্বাগতিকদের বিপক্ষে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। 

লঙ্কানদের বিপক্ষে ম্যাচ নিয়ে গতকাল কথা বলেছেন ইংলিশ অলরাউন্ডার হ্যারি ব্রুক। তিনি বলেন, 'এখানে খেলে এবং এই মাটি এবং এই মাঠের অভিজ্ঞতা অর্জন করে আমরা অনেক আত্মবিশ্বাসী হতে পারি। এখানে তাদের বিপক্ষে আমাদের খুব ভালো সিরিজ খেলেছি , তাই আশা করি আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।' 

এছাড়াও সুপার এইটের নিয়ম নিয়ে ব্রুক বলেন, 'সুপার এইটে পয়েন্ট বা এরকম কিছু না থাকায় এটি সম্পূর্ণ নতুন শুরু। আমরাও এটিকে সেভাবেই দেখছি। আমার মনে হয় আমরা কিছু পরিস্থিতিতে সম্ভবত আরও সাহসী হতে পারি।'

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft