মানুষের প্রত্যাশা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেটা পূরণ করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাবো, কোনো গাফিলতি থাকবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের মূল জায়গাটা হবে বিএনপি-র ৩১ দফা এবং নির্বাচনী মেনিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এ দেশ গড়ার জন্য ৭১’ সালে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

আরও পড়ুন : সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, সেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখবো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft