সিলেট-ঢাকা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল মা ও ছেলের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-17T16:05:58+06:00
2026-02-17T16:05:58+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিলেট-ঢাকা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল মা ও ছেলের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম 
সিলেট-ঢাকা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল মা ও ছেলের
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)। এ সময় আহতরা হলেন, নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।


আহত যাত্রীরা জানান, সকালে তারা একটি প্রাইভেটকার যুগে একই পরিবারের পাঁচজন সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। শাহবাজপুর অতিক্রম করার সময় ময়মনসিংহ পরিবহনের একটি বাস তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রতিমধ্যে আমজাদ হোসেন ও তার মা হাসিনা বেগম মারা যান। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করেছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com