রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-02-16T09:51:29+06:00
2026-02-16T09:51:29+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৫১ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার
রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক বার্তায় তিনি উল্লেখ করেন,পবিত্র রমজান মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়। রমজান আশা ও শান্তির এক মহৎ দর্শনের প্রতীক।

কিন্তু মানবজাতির বহু মানুষের জন্য সেই আশা এখনো অনেক দূরের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং তারও বাইরে-সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি, বৈষম্যসহ নানা দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছে। 


বিভেদ দূর করতে ও দুঃখ-কষ্টে থাকা মানুষের কাছে সহায়তা ও আশা পৌঁছে দিতে, এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে এই কঠিন ও বিভক্ত সময়ে আসুন, আমরা রমজানের চিরন্তন বার্তাকে স্মরণ করি।

প্রতি বছর আমি সংহতির নিদর্শন হিসেবে একটি মুসলিম সম্প্রদায়ের কাছে যাই এবং তাদের সঙ্গে রোজায় অংশ নিই। রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে ফিরে আসি।

তিনি আরও জানান, এই পবিত্র মাস সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করুক-যাতে মানুষের জন্য আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে পারি।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত