দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন ইভেন্ট আয়োজন করছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্থানীয় সময় সকাল ১০টা (ইস্টার্ন টাইম সকাল ৯টা) শুরু হবে অনুষ্ঠান। সেখানেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বহুল আলোচিত স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ।

এবারের সিরিজে থাকছে তিনটি মডেল-এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা। ইভেন্টে ফোনগুলোর পূর্ণ স্পেসিফিকেশন, মূল্য ও বিশেষ ফিচার তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সাধারণত জানুয়ারিতে ফ্ল্যাগশিপ সিরিজ উন্মোচন করলেও এবার ফেব্রুয়ারিতে আয়োজন করছে প্রতিষ্ঠানটি। উৎপাদন বিলম্ব ও বৈশ্বিক মেমোরি সংকট এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস

ফাঁস হওয়া তথ্য বলছে, নতুন সিরিজে ব্যবহার হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ; কিছু অঞ্চলে এক্সিনস ২৬০০ চিপও থাকতে পারে। পাশাপাশি বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপ এবং নতুন এআই সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজাইনে আগের এস২৫ সিরিজের ধারাবাহিকতা বজায় থাকতে পারে-ফ্ল্যাট ফ্রন্ট স্ক্রিন, গোলাকার কর্নার এবং পেছনে লম্বা ক্যামেরা প্ল্যাটফর্ম।

বিশেষজ্ঞদের মতে, আপডেট নীতির কারণে বাহ্যিক পরিবর্তন সীমিত থাকলেও নতুন কম্পোনেন্ট ও সেন্সরের ফলে গতি ও এআই প্রসেসিং সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft