আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-02-14T10:09:24+06:00
2026-02-14T10:09:24+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
জার্মানিতে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম 
আলোচনার টেবিলে বসেছে বিশ্বরাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে এ বৈঠকে বসেন তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আলোচনায় ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয় দু'পক্ষই।

ওয়াং ই জানান, এরইমধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন দুদেশের প্রেসিডেন্ট। ২০২৬ সালে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে কাজ করবে দুপক্ষ।

দ্বন্দ্ব ও বিরোধের বদলে সংলাপ ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বের কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com