জনাব আবুল হোসেন খান নির্বাচিত হওয়ায় বোয়ালিয়া বাজারে বিএনপির আনন্দ আয়োজন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম

জনাব আবুল হোসেন খান নির্বাচিত হওয়ায় বোয়ালিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন ফ্রান্স প্রবাসী মেহেদি মল্লিক।

অনুষ্ঠানে  নবনির্বাচিত জনাব আবুল হোসেন খানকে অভিনন্দন জানান এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস মোল্লা, উপজেলা যুবদলের সদস্য শামীম তালুকদার, স্বেচ্ছাসেবক দল সদস্য নিজাম ডাকুয়া সহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেহেদী মল্লিক বলেন, তিনি প্রবাসে থাকলেও গ্রামের সবার প্রতি তার আহ্বান—সব দল ও মতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। হানাহানি ও ঝগড়াঝাঁটি এড়িয়ে সবাইকে এক কাতারে রেখে এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেদী মল্লিক আরও বলেন, “আমি যেহেতু প্রবাসে থাকি, আপনারা সবাইকে নিয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকবেন—এটাই আমার কামনা।”

এ সময় আরও বক্তব্য রাখেন জসিম ডাকুয়া, কুদ্দুস মোল্লা, শামীম তালুকদার ও নিজাম ডাকুয়া। আলোচনা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft