আ.লীগ আমলে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেলেও ফেরত আনা সহজ নয় : অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম

আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বরং জটিল- এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেন, দক্ষ লোকদের দিয়েই অর্থ পাচার করা হয়েছে বিগত দিনে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ  কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দেন। বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় জরুরি।

আরও পড়ুন : জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তিনি তার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দোমা বা আইনী জটিলতার সম্মুখীন হবোনা বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময় উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft