ভূমিধস জয় অর্জনে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-10T14:17:41+06:00
2026-02-10T14:17:41+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভূমিধস জয় অর্জনে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম 
ভূমিধস জয় অর্জনে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
জাপানের প্রতিনিধি পরিষদের নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস জয় অর্জনে দেশটির প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেত্রী মিস তাকাইচি সানেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই নির্ণায়ক জনাদেশ জাপানের জনগণের প্রধানমন্ত্রী তাকাইচি সানের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁর নেতৃত্বে জাপান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গঠনমূলক সম্পৃক্ততা আরও জোরদার করবে।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ জাপানের সঙ্গে তার দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মানসম্পন্ন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাপানের সহযোগিতা বাংলাদেশের জনগণ ও অর্থনীতিতে স্থায়ী অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তাকাইচি সানের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং জাপানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য শুভেচ্ছা জানান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com