নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম

অনেকদিন নির্বাচন না হওয়ায় উদ্বেগ ছিলো। তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো এবং অনুকূলে- এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। দীর্ঘদিন পর জনগণ ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। তাই ভোটারদের উচিত উৎসাহ ও উদ্দীপানার সঙ্গে নিজের ভোটের অধিকার প্রয়োগ করা। বিগত ১৫ বছর ভোটে এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না।

আরও পড়ুন : মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শেষ করলেন তারেক রহমান

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে। কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন এমনটা আশা রয়েছে।

এসময় নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। নিজ আসনে জয়লাভসহ বিএনপি এই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাবে বলেও আশাপ্রকাশ করেন বিএনপি মহাসচিব।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft