তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন : শেহনাজ গিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম

বিনোদন জগতের মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল যিনি টেলিভিশন এবং সিনেমায় দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন। তবে মাঝেমধ্যেই আলোচনায় থাকেন অভিনেত্রী। এবার কোনো প্রশংসা নিয়ে নয়, বরং এক মন্তব্যের জেরে আলোচনায় এসেছেন অভিনেত্রী, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে তোপের মুখে পড়েছেন তিনি। এ মুহূর্তে সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। 

সম্প্রতি শেহনাজ গিলের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়- সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। 

তিনি আরও বলেন, আজকাল শোনা যায় যে, বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন। 

আরও পড়ুন : পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

শেহনাজ বলেন, মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সঙ্গী যখন ভুল করবে, তখন নিজেই একদিন সেটি অনুধাবন করবে এবং অপরাধবোধে ভুগবে। 

শেহনাজের এমন মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে বিতর্ক শুরু হয়। অধিকাংশ নেটিজেন এ ধরনের চিন্তাধারার কড়া বিরোধিতা করেছেন। নেটিজেনদের একাংশ তার ওপর ক্ষুব্ধ হন। অনেকের মতে, শেহনাজ গিল যেভাবে পরকীয়াকে সমর্থন করেছেন, তা নেতিবাচক বার্তা বহন করে। এক নেটিজেন লিখেছেন- শেহনাজ কি বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে? 

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে আলোচনায় আসা শেহনাজ গিল এর আগেও বিভিন্ন সোজাসাপ্টা মন্তব্যের জন্য চর্চায় ছিলেন। তবে এবারের বিষয়টি সরাসরি নৈতিকতা ও সম্পর্কের বিশ্বস্ততার সঙ্গে জড়িত হওয়ায় তা বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। 

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft