জামায়াত বোরকা বানাচ্ছে বলে নাটক করছে বিএনপি : জামায়াতের সহকারী সেক্রেটারি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম

জামায়াত বোরকা বানাচ্ছে বলে নাটক করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন : একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত নারীদের প্রতি শ্রদ্ধাশীল। নারীরা জামায়াতের বিষয়ে পজিটিভ। এটাকে ভিন্নখাতে নিতেই জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসনের একটা অংশ একদিকে হেলে পড়েছে। তাই  দেশের মানুষের উন্নয়নে ১১ দলীয় ঐক্য জোটের জয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft