কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে বলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-08T21:08:19+06:00
2026-02-08T21:08:19+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে বলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম 
কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে বলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি, হামলা ও মামলা থেকে নিজেদের নিরাপদ রাখার আহ্বান জানিয়ে কলস প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি পক্ষ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। এমনকি চাঁদার চাপে একটি পরিবারে একজন মারা গেছেন বলে তারা আমার কাছে অভিযোগ করেছে। ভোট দিতে গেলে দেখে নেওয়া হবে এমন হুমকি দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য নিরাপদ থাকবে কি না এই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। ওই পক্ষ বাড়ি বাড়ি গিয়ে বলছে, ভোট দিতে যেয়ো না। অথচ যারা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শের কথা বলে, তাদের ভয় পাওয়ার কথা নয়। এর মানে তারা আদর্শচ্যুত হয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারির ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমেই কলস মার্কার বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের পতন ঘটাতে হবে, যারা আপনাদের বাড়িঘর দখল করতে চায়।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল ও বড়াল নদী খননসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।

এ সময় তিনি ভোটকেন্দ্র পাহারায় নিয়োজিত কর্মীদের উদ্দেশে বলেন, অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

জনসভায় উপস্থিত ছিলেন সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী সরকার, বাগাতিপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন, সাবেক ছাত্রনেতা মো. শামিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com