স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম

মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কমপক্ষে দুইজন গুলিবিদ্ধসহ একাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ ফয়সাল নামের একজনের পরিচয় পাওয়া গেছে।

আরও পড়ুন : মাদারীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণ, আহত ৮

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আওলাদ হোসেন মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করছি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft