নীল-বেগুনি শাড়িতে নতুন করে আলোচনায় রুনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম

পর্দায় সাবলীল অভিনয় আর ব্যক্তিত্বে সাহসী উপস্থিতি, এই দুইয়ের মেলবন্ধনেই রুনা খান বারবার নজর কাড়েন দর্শকদের। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি বেশ আলোচিত। সম্প্রতি ফেসবুকে শেয়ার করা কয়েকটি নতুন ছবিতে নীল ও বেগুনি শাড়িতে হাজির হয়ে আবারও নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিতে রুনা খানকে দেখা গেছে আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। নীল ও বেগুনি রঙের জমকালো শাড়ির সঙ্গে পরেছেন ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ, যা তার লুককে দিয়েছে স্টেটমেন্ট ছোঁয়া। শাড়ির রঙ আর কাটে ফুটে উঠেছে তার আত্মবিশ্বাসী উপস্থিতি।

এই লুকে আরও রাজকীয় আবহ যোগ করেছে গলায় পরা কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট। হালকা মেকআপ ও খোলা চুলে রুনার স্বাভাবিক সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ক্যামেরার দিকে তাকানো তার আত্মবিশ্বাসী চাহনি ভক্তদের মাঝে নতুন করে আলোড়ন তুলেছে।

আরও পড়ুন : জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

রুনার এই অবতারে মুগ্ধ হয়েছেন সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরাও। সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা দেখা গেছে। একজন লিখেছেন, “অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং।” আরেকজন মন্তব্য করেছেন, “সুন্দরী, রুনা!” এমন প্রতিক্রিয়ায় স্পষ্ট, তার এই লুক ভক্তদের মন ছুঁয়েছে।

সাহসী ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে বরাবরই আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়ানোর পাশাপাশি অভিনয়ের কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, যা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft