উপকূলীয় অঞ্চলে ৬৬টি ভোটকেন্দ্রে কোষ্টগার্ডের নিরাপত্তা জোরদার

বাগেরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-07T14:36:15+06:00
2026-02-07T14:36:15+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
উপকূলীয় অঞ্চলে ৬৬টি ভোটকেন্দ্রে কোষ্টগার্ডের নিরাপত্তা জোরদার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম 
উপকূলীয় অঞ্চলে ৬৬টি ভোটকেন্দ্রে কোষ্টগার্ডের নিরাপত্তা জোরদার
সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মোট ৬৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম এলাকায় নির্বাচনের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এর অংশ হিসেবে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী সদস্যরা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে লাউডোব এলাকায় কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা, টহল কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় দিকনির্দেশনা প্রদান করেন।


তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ভোট পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শনে উপস্থিত ছিলেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com