ফিরছে ‘ম্যায় হু না’, এবার দ্বৈত চরিত্রে শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম

বলিউড বাদশাহ শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে-এই প্রশ্নের উত্তর জানতেই মুখিয়ে আছেন ভক্তরা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’। এর পরই শুরু হয়েছে পরবর্তী সিনেমা নিয়ে জোর আলোচনা। সেই আলোচনার মাঝেই সামনে এসেছে বড় এক চমক-ফিরছে দুই দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ম্যায় হু না’।

বলিউডে গুঞ্জন, প্রায় এক যুগ পর পরিচালক ফারাহ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন শাহরুখ খান। তাদের সম্ভাব্য নতুন ছবিটি হতে পারে ২০০৪ সালের সুপারহিট ‘ম্যায় হু না’-এর সিক্যুয়াল। শাহরুখ-ফারাহ জুটির আগের কাজগুলোও ছিল দারুণ সফল। ‘ম্যায় হু না’র পর ২০০৭ সালে আসে ‘ওম শান্তি ওম’, আর ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’-সবকটিই বক্স অফিসে ভালো ব্যবসা করে। তাই এই জুটি ফের এক হলে প্রত্যাশা যে আকাশছোঁয়া, তা বলাই বাহুল্য।

শোনা যাচ্ছে, ‘ম্যায় হু না ২’-এ শাহরুখ খানকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাঁকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে। ছবির গল্পে থাকছে দেশাত্মবোধের ছোঁয়া, সঙ্গে অ্যাকশন ও হালকা কমেডি। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন : অভিনেত্রী হিসেবে আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা

জানা গেছে, ছবির গল্পের ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই, আর চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে। শাহরুখের ব্যস্ত শুটিং সূচির কারণে চূড়ান্ত সিদ্ধান্তে কিছুটা সময় লাগতে পারে। 

সূত্রের খবর, চলতি বছরের মে মাসে ‘কিং’-এর কাজ শেষ করার পর  ‘ম্যায় হু না ২’-এর সম্পূর্ণ গল্প শুনে সিদ্ধান্ত নেবেন শাহরুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ পরিচালনা করেছিলেন ফারাহ খান। ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান। কলেজ ছাত্র সেজে গোপন মিশনে নামা মেজর রাম প্রসাদ শর্মার চরিত্র আজও দর্শকদের কাছে স্মরণীয়। সূত্র: পিঙ্কভিলা

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft