বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ-নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগা দল সহজ জয় পাবার কথা ডাচদের বিপক্ষে।
সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতো বাংলাদেশ। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল সাড়ে ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারিবিয়ানদের।
আর দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
এবারের আসরে প্রথমবার অংশ নেবে ২০ দল। ভারত ও শ্রীলঙ্কায় হবে মোট ৫৫টি ম্যাচ। ভারতের ৫টি আর শ্রীলঙ্কার ৩টি—মোট ৮ ভেন্যুতে হবে ক্রিকেটের বিশ্ব আসর। এবারের আসরের প্রাইজমানিও থাকবে রেকর্ড পরিমাণ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মোট ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রাইজ মানি পাবে দলগুলো। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬০ কোটি টাকা। গত আসরের তুলনায় যা ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে পারে প্রায় ৩৬ কোটি টাকা। আর রানার্স-আপ পাবে ১৯ কোটি টাকা।
জ/ই