রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্প থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্যাম্পের ওয়াপদা তিন বিল্ডিং এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন। বলেন, বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ বাড়িটি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : জঙ্গি নাটক সাজিয়ে ৭ হত্যা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ডিবির হারুন

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft