‘সবাই বিয়ে করে ফেলেছে তাই আমাকেও করতে হবে, ব্যাপারটা এমন নয়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তার সমসাময়িক অনেক সহশিল্পী ও বন্ধুবান্ধব বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনো ‘সিঙ্গেল’ তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন, বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, বরং আস্থাভাজন কাউকে খুঁজছেন তিনি। মিলে গেলে তবেই কবুল বলবেন। 

সাফা জানান, তার পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ নেই। বরং ছোটবেলা থেকেই বাবা-মা তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তার কথায়, আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। তারা চাইলে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রত্যাশা করতে পারতেন, কিন্তু তাদের কথা ছিল- যেটা মন চায় সেটাই করো, ভালো থাকো।

অভিনয়ে আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা-মা সব সময় তার পাশে ছিলেন বলেও জানান সাফা। তিনি বলেন, অনেক কথা শুনতে হয়েছে, আম্মু-আব্বুকেও শুনতে হয়েছে। কিন্তু তারা সব সময় বলেছেন- সাফা যেটা চাইবে সেটাই হবে। তারা তাদের মেয়েকে নিয়ে খুশি, আর আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না।

আরও পড়ুন : অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

বিয়ের ব্যাপারে তার ভাষ্য, আমি এই কারণে বিয়ে করতে চাই না যে আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে। মানুষ কী বলবে, সে জন্য বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে সারাজীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। আপাতত তেমন কাউকে এখনো খুঁজে পাননি বলেও স্বীকার করেন অভিনেত্রী। 

সাফা বলেন, দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে। খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে- এমন কোনো শর্ত নেই। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft