নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-05T14:22:59+06:00
2026-02-05T14:22:59+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ পিএম 
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন
নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ও দায়েরা জজ আদালতেরর নাজির তরিকুল রহমান, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাদশা তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। 


বক্তারা আজকের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ-এর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com