বাড়লো শিক্ষাবৃত্তির আবেদনের সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম

স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিলো। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হলো।

আরও পড়ুন : এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি' এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র দরখাস্ত আহ্বান করা হয়। আবেদন শুরু হয় ১ জানুয়ারি থেকে।
 
আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে URL: eservice.bkkb.gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন দাখিল করতে বলা হয়। আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft