দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-03T09:26:36+06:00
2026-02-03T09:26:36+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা
নিউজ ডেস্ক
⏲ ৯:২৬ এএম | ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা
দেশজুড়ে আজ মঙ্গলবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্র ছিল  খুলনার চুয়াডাঙ্গায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পর্যালোচনায় এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত