গুরুদাসপুরে বিএনপির নির্বাচনী জনসভা, প্রধান অতিথি দুলু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের পাইলট হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলই আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এই অর্জন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে। নাটোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল আজিজকে সংসদে পাঠানোর আহ্বান জানান।

জনসভায় গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft