নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-02T16:02:54+06:00
2026-02-02T16:02:54+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হটলাইন নম্বরগুলো হলো : 01320037358, 01320037359, 01320037360

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে এসব মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো। 

তিনি আরও জানান, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com