ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এটি ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের তৃতীয় মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুইজন মারা গিয়েছিলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

আরও পড়ুন : ৪৮তম বিশেষ বিসিএসে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে চারজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি রয়েছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft