পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর টানা ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম

টানা ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গেল দু'দিনের অভিযানে হয় এই হতাহত। সম্প্রতি, প্রদেশটির ১২টি জেলায় একযোগে হামলা হয়। যাতে প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যসহ ৩১ জনের। বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। 

এ ঘটনার পরপরই বিশেষ অভিযান শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। কোয়েটা, গোয়াদর, মাস্টাং এবং নশকি জেলায় এই অভিযান চালানো হয়। 

দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে, বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে অভিযানে। পাশাপাশি, সন্দেহভাজন ১৮ সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। 

আরও পড়ুন : ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র?

তিনি জানান এক ভয়াবহ সহিংসতায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা কর্মী নিহতের তথ্য নিশ্চিত করেছেন 

বেলুচিস্তান  লিবারেশন আর্মি জানিয়েছে, তাদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী এখনো কিছু নিশ্চিত করেনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার পর সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী হামালার বিষয়েটি নিয়ে বলেন, প্রাদেশিক রাজধানীর কোয়েটাসহ বিভিন্ন শহরের হাসপাতাল, স্কুল, ব্যাংক এবং বাজারে হামলাকারীরা সাধারণ পোশাকে এসে দোকানপাটে কাজ করা মানুষদের ওপর নির্বিচারে গ্রেনেড ও বন্দুক হামলা চালায় । 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft