'সাবধান হন'- ভুয়া আইডির বিরুদ্ধে মৌয়ের কড়া হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-01T15:51:50+06:00
2026-02-01T15:51:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
'সাবধান হন'- ভুয়া আইডির বিরুদ্ধে মৌয়ের কড়া হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম 
'সাবধান হন'- ভুয়া আইডির বিরুদ্ধে মৌয়ের কড়া হুঁশিয়ারি
শোবিজের জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। নব্বই দশক থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে শোবিজের অনুষ্ঠানে সরব থাকলেও, অভিনয়ের বিষয়ে খুব সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। কাজ করছেন অনেকে বেছে বেছে।

জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী ফেসবুকেও খুব একটা সক্রিয় নন। তবে তার নামে রয়েছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট ও পেজ। যেখান থেকে নিয়মিত মৌয়ের ছবি, নিউজ ও নানা তথ্য শেয়ার করা হচ্ছে। বিষয়টি নিয়ে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এসব বন্ধ না হলে আইনিভাবে আরও কঠোর অবস্থানে যাবেন তিনি।

সাদিয়া ইসলাম মৌ জানান, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।


মৌয়ের ভাষ্য, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি- এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া- এসব আইনত অপরাধ।’

তিনি জানান, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা-ই হবে।’

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com