নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে- প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-01T14:20:21+06:00
2026-02-01T17:33:20+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে- প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৫:৩৩ পিএম
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে- প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে- এমন প্রত্যাশা ব্যক্ত করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের কূটনীতি নিয়ে প্রশিক্ষণের এক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা হয়ে গেছে, এ দেশের মানুষও এমনটা চায়।


তিনি আরও বলেন, কোন কোন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেয়ার জন্য এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়াও নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com