ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম

ভারতের কলকাতায় বছরের প্রথম স্বীকৃতিতে সিক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার। শুক্রবার (৩০ জানুয়ারি) কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত জয়া ফেসবুকে ট্রফি হাতে ছবি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জয়ার সংবেদনশীল অভিনয় এবং চরিত্রের গভীরতা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

আরও পড়ুন : ফের সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার সুনেরাহ

আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়ার পরবর্তী মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’। পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে, যিনি শৈশবের এক গভীর ক্ষত থেকে সৃষ্ট মানসিক অস্থিরতার শিকার। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে তার অভিনয় পারদর্শিতা ফুটে উঠেছে। সব মিলিয়ে নতুন বছরের শুরু থেকেই সাফল্যের ধারায় আছেন এই অভিনেত্রী।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft