ফরিদপুরে পুলিশ লাইনস স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম

ফরিদপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
পুলিশ লাইনস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কাইয়ুম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) -এর সভানেত্রী কামরুন নাহার পপি।

এ সময় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর সহ প্রশাসন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাজবাড়ীতে তারেক রহমানের দেয়া উপহারের বাড়িতে হামলা লুটপাট

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, মশাল দৌড়, বিদ্যালয় শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মোট ১৯টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এছাড়া আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুরুষ ও মহিলা পুলিশ সদস্য এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft