ঈশ্বরগঞ্জে বই আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও মানবিক সম্মাননা প্রদান
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম

বইয়ের মাধ্যমে জ্ঞানচর্চা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদযাপিত হলো ‘ঈশ্বরগঞ্জ বই আন্দোলন’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২৮ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান ও উপস্থিত সবার মাঝে বই বিতরণ করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরগঞ্জ উপজেলার প্যাকিশ ক্যাফেতে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে মানবিক ও সামাজিক অবদান রাখায় ২৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল বই পড়া নয়, বরং মানবিক সমাজ গঠনে যারা নেপথ্যে কাজ করছেন, তাদের উৎসাহিত করতেই এই আয়োজন। অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল আগত সবার হাতে একটি করে বই উপহার হিসেবে তুলে দেওয়া, যা আয়োজনের মূল লক্ষ্যকে আরও অর্থবহ করে তোলে।

আরও পড়ুন : গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ বই আন্দোলনের এডমিন মোঃ রবিউল ইসলাম ইমন। তিনি তার বক্তব্যে বলেন, বই হোক পাঠকের বন্ধু, এই স্লোগান কে ধারন করে ঈশ্বরগঞ্জ বই আন্দোলনের যে পথচলা শুরু হয়েছিল ২০২২ সালে তা ধরে রেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমরা আশাকরি একসময় বাংলাদেশের প্রতিটি যুবক বইয়ের প্রতি আসক্ত হবে, এবং মোবাইল গ্যামিং থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হোছাইন মুহাম্মদ তারেক, সামাজিক ব্যক্তিত্ব হারুন মিয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জহিরুল ইসলাম শিবলু, মতিউর রহমান, সিদ্দিকুর রহমান ও শাহীন সারোয়ার। অনুষ্ঠানে সংগঠনের মডারেটর হারুন অর রশিদসহ গ্রুপের অন্যান্য দায়িত্বশীল এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও বইপ্রেমী তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft