তিতাসে নির্বাচনি আচরণবিধি নিশ্চিতে শুক্রবার থেকে মাঠে নেমেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কুমিল্লার তিতাস উপজেলায় শুক্রবার (৩০শে জানুয়ারি) থেকে মাঠে নেমেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন : টিআরইউ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তারই ধারাবাহিকতায় কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপেজলার বাতাকান্দি বাজার, কড়িকান্দি বাজার, গাজিপুর ও জিয়ারকান্দি এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft