দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-01-31T09:51:34+06:00
2026-01-31T09:51:34+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
⏲ ৯:৫১ এএম | ৩১ জানুয়ারি, ২০২৬ | শনিবার
দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সেখানে যাবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা-রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।

একমাত্র বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে, ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে 'হ্যা' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি বিএনপি সরকার গঠন করলে, তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

জ/উ





Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত