অনলাইন ডেস্ক

খেলাধুলা

2026-01-30T17:16:49+06:00
2026-01-30T18:14:37+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৬:১৪ পিএম
বিশ্বকাপ বাছাইপর্বে জিতেই চলেছে বাংলাদেশের মেয়েরা। স্থানীয় সময় শুক্রবার নেপালের কীর্তিপুরে তারা ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। 

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা। রান তাড়ায় কখনই ম্যাচে ছিল না স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে টেনেটুনে একশর ঘর পার করে স্কটিশরা।

বাংলাদেশের মারুফা আক্তার ২৫ রানে ৩টি, স্বর্ণা আক্তার ১৩ রানে নেন ২টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ আর জোয়াইরিয়া ফেরদৌস করেন বল সমান ২২ রান।

তিন নম্বরে নেমে ১০ বলে ১৫ করে রানআউট হন শারমিন আক্তার। এরপর ১০০ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর সোবহানা মোস্তারি। দুজনই ঝোড়ো ব্যাটিং করেছেন।

তবে ফিফটি মিস করেন সোবহানা। ২৩ বলে ৭ চার আর ২ ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি। ৩৫ বলে ৫৬ রানের হার না মানা ইনিংসে ৫টি চার আর ৩টি ছক্কা হাঁকান নিগার।




  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  বাংলাদেশ নারী ক্রিকেট দল 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com