কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোহেল (৩২) নামে এক কাতার প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চরকাঁকড়ার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রমজান আলী স্যারাং বাড়ীর আলী আহমদের ছেলে।

আরও পড়ুন : নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে : আসিফ মাহমুদ

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল কাতার থেকে দেশে এসে আবার প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলো। দুপুরে সে তার শশুরের দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় শকে গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে সোহেলের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নোয়াখালী   বিদ্যুৎস্পৃষ্ট   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft