ওমান উপকূলে ফরাসি পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-28T10:16:26+06:00
2026-01-28T10:16:26+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ওমান উপকূলে ফরাসি পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:১৬ এএম | ২৮ জানুয়ারি, ২০২৬ | বুধবার
ওমান উপকূলে ফরাসি পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩
ওমান উপকূলে ডুবে গেছে ফরাসি পর্যটকবাহী একটি নৌযান। এতে ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য সান। 

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রয়াল ওমান পুলিশ ও নৌবাহিনী জানায়, অঞ্চলটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে। 

দুর্ঘটনাকবলিত নৌযানটি ওমান উপকূলের সুলতান কাবুস বন্দরে যাচ্ছিলো। গন্তব্যের কাছাকাছি মুতরাহ নামক স্থানে পৌঁছালে নৌযানটি উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফ্রান্স।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত