অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। ৪০৭ জনের মধ্যে ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো।

আরও পড়ুন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বরাবর অথবা নির্ধারিত ই–মেইলে যোগ দেবেন।

জ/উ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft