ভারতে বাংলাদেশের জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।

2026-01-22T22:08:24+06:00
2026-01-22T22:29:27+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ভারতে বাংলাদেশের জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ১০:২৯ পিএম
ভারতে বাংলাদেশের জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। এটি দক্ষিণ ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল। ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে। এতে করে জাহাজের ১২ নাবিক আটকা পড়ে যান।

স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাগর থানার পুলিশকে খবর দেন। সেখানে পুলিশের একটি দল গিয়ে জেলেদের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করেন।

সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জাহাজ থেকে ১২ নাবিকের সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি। এ ঘটনায় কেউ আহত হননি।

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি যান্ত্রিক কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

  বিষয়:   আন্তর্জাতিক  বাংলাদেশ  ভারত  জাহাজ ডুবি  উদ্ধার 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com