পর্দা নামল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-18T14:14:56+06:00
2026-01-18T14:14:56+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
পর্দা নামল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের
বিনোদন ডেস্ক
⏲ ২:১৪ পিএম | ১৮ জানুয়ারি, ২০২৬ | রোববার
পর্দা নামল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের
বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন-৫। সাফল্যের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আয়োজন করা এই মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে, নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কতটা শক্ত অবস্থানে রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেনুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানটির সঙ্গে ছিল এশিয়ান টেলিভিশন।   

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।  


এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি।

গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। 

উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

জ/ই


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত