উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইনের অনুমোদন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-15T17:12:58+06:00
2026-01-15T23:18:03+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইনের অনুমোদন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১১:১৮ পিএম
উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইনের অনুমোদন
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।


গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হলো সংস্কার। গণভোট নিয়ে আমরা (সরকার) সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, কোন দলের পক্ষে নয়। গণভোট নিয়ে হ্যাঁ'র পক্ষে যেমন বলতে পারবেন, না-এর পক্ষেও বলতে পারবেন। যদি জনগণ ফ্যাসিস্ট আমলের মতো নিপীড়নে থাকতে চায়, তাহলে 'না' বলতে পারে গণভোটকে। সেটি সম্পূর্ণ জনগণের ব্যাপার।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনের আবহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন আইন উপদেষ্টা। বলেন, আমরা আমাদের আবস্থান থেকে সরে যাবো না। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা হলে, তবেই আমরা খেলতে চাই।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com