উত্তাল ইরানের নারীদের পাশে দাঁড়ালেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-13T16:56:45+06:00
2026-01-13T17:36:23+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
উত্তাল ইরানের নারীদের পাশে দাঁড়ালেন মালালা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৫:৩৬ পিএম
উত্তাল ইরানের নারীদের পাশে দাঁড়ালেন মালালা
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।

মালালা বলেছেন, অর্থনৈতিক দুরবস্তার কারণে শুরু হওয়া ইরানের বিক্ষোভকে নারীদের ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ থেকেও আলাদা করে দেখা যায় না। তার মতে, এই বিক্ষোভে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রতিফলনও রয়েছে। ইরানের মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।

মালালা ইউসুফজাই বলেন, 'দশকের পর দশক ধরে ইরানের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি লিখেছেন, 'নারীদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণেরই অংশ। যা পৃথক করার মাধ্যমে, নজরদারির মাধ্যমে ও শাস্তির মাধ্যমে কার্যকর করা হয়।'


মালালা আরও বলছেন, ইরানের নারীরা চাইছেন 'তাদের কথা শোনা হোক ও তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাক। বাইরের কোনো শত্রু বা দমনমূলক শাসক নয় সেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে ইরানের নারীদের নেতৃত্বের মাধ্যমে। 

মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্স-এ পোস্টের শেষে তিনি বলেন, 'আমি ইরানের মানুষ ও মেয়েদের স্বাধীনতা-মর্যাদার দাবির সমর্থনে তাদের পাশে রয়েছি। তারা নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে।'

মালালা এর আগেও ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সর্বশেষ ডিসেম্বরে তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির সঙ্গে একমত হয়ে নারগেস মোহাম্মাদির গ্রেফতারের নিন্দা জানান। সূত্র: ডন

জ/জা





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com