গাইবান্ধায় ট্রেনের বগি থেকে মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-12T10:20:31+06:00
2026-01-12T10:20:31+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গাইবান্ধায় ট্রেনের বগি থেকে মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
⏲ ১০:২০ এএম | ১২ জানুয়ারি, ২০২৬ | সোমবার
গাইবান্ধায় ট্রেনের বগি থেকে মরদেহ উদ্ধার
গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে আসা ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর শেষ বগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি জানান, সান্তাহার থেকে কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।

ওসি আরও জানান, বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জ/দি




Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত