আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দিন

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-01-11T16:45:20+06:00
2026-01-11T16:45:20+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দিন
নিউজ ডেস্ক
⏲ ৪:৪৫ পিএম | ১১ জানুয়ারি, ২০২৬ | রোববার
আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ইস্যুতে বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, কিছুক্ষেত্রে আমদানি কমানোর কারণে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সেরকম কোনো পড়েনি। বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। সব দেশের সাথেই উদার বাণিজ্যে করতে চায় বাংলাদেশ।


তিনি আরও বলেন, আমরা নতুন আইপিও করছি, বাণিজ্য উদারীকরণ, অন্তর্ভুক্তি এবং ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন আনছি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি সংশোধন করা হচ্ছে। কিছুক্ষেত্রে ভারত আমদানি বন্ধ করেছে, এর জন্য রপ্তানি কমেছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত