আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-11T12:43:38+06:00
2026-01-11T12:43:38+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল
বিনোদন ডেস্ক
⏲ ১২:৪৩ পিএম | ১১ জানুয়ারি, ২০২৬ | রোববার
আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল
বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। প্রথম পরিচলনায়ই দক্ষতার প্রমাণ দিয়ে ‘নেপো কিড’-এর তকমা ঝেড়ে ফেলেছেন তিনি। গতবছর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে আরিয়ান নিজের মেধার স্বাক্ষর রাখলেও শুটিং সেটে তার কড়া শাসন ও ‘পারফেকশনিস্ট’ মনোভাব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী গৌতমী কাপুর। 

সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরিয়ান খানের পরিচালনা এবং জ্যেষ্ঠ অভিনেতা ববি দেওলের বিরক্ত হওয়ার নেপথ্য কারণ শেয়ার করেন।

গৌতমী কাপুর জানান, সিরিজের স্ক্রিপ্ট রিডিং সেশনের দিন তিনি প্রথম আরিয়ানকে দেখেন। সেখানে প্রায় ২৫ জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন। এত সব সিনিয়র শিল্পীর মাঝে একজন তরুণ পরিচালক কীভাবে কাজ সামলাবেন, তা নিয়ে অনেকের কৌতূহল ছিল। কিন্তু আরিয়ান কথা বলা শুরু করতেই সবাই অবাক হয়ে যান। প্রতিটি চরিত্র নিয়ে আরিয়ানের স্বচ্ছ ধারণা দেখে মুগ্ধ হন গৌতমী। 

তিনি বলেন, যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছে এবং পরিচালনা করছে, এই বয়সেই তার এমন পরিপক্কতা সত্যিই অবিশ্বাস্য।


আরিয়ান কাজে এতটাই খুঁতখুঁতে যে, মনের মতো শট না হওয়া পর্যন্ত তিনি ছাড় দিতেন না। 

অভিনেত্রী জানান, একেকটি শটের জন্য ১০ থেকে ১৫ বার পর্যন্ত রিটেক নিতে হতো। এই তালিকায় ছিলেন অভিজ্ঞ অভিনেতা ববি দেওলও। ববি দেওল সেটে অত্যন্ত বিনয়ী ও শান্ত থাকলেও আরিয়ানের এই ‘পারফেকশন’-এর নেশায় তিনি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলতেন। 

গৌতমী বলেন, ১০-১৫ বার রিটেক দিলে যে কারোরই ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। ববি দেওলও মাঝে মাঝে বিরক্ত হতেন, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় আরিয়ান খানের। মুক্তির আগে থেকেই তার পরিচালনা ক্ষমতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। তবে প্রথম সিরিজের সাফল্যের পর সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়ে গেছে।

জ/ই


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত