শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-09T20:07:48+06:00
2026-01-09T20:07:48+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম 
শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত গ্রহণ ও বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে ভিড় ছিল লক্ষণীয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও সন্ধ্যা ৬টায় লাইনে প্রার্থীদের দেখা গেছে। এদিন ১৭৬টি আপিল জমা পড়েছে ইসিতে। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানায়।

এদিকে, গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়ে। যার মধ্যে গতকাল বৃহস্পতিবার ১৭৪টি আপিল দায়ের করা হয়। সে হিসেবে শেষদিন পর্যন্ত মোট ৬৪৫টি আপিল করা হয়েছে ইসিতে।


ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল আজ ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়  ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com