বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-07T17:20:52+06:00
2026-01-07T17:20:52+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ
বেনাপোল প্রতিনিধি
⏲ ৫:২০ পিএম | ৭ জানুয়ারি, ২০২৬ | বুধবার
বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।

সাইফুল্লাহ সিদ্দিকী  জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, শাল-চাদর, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে। 

জব্দ করা এসব পণ্যের মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত