হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার সরকার ভারতের সেবাদাস ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে সালাহউদ্দিন এ কথা বলেন।

2026-01-06T20:49:33+06:00
2026-01-06T20:49:33+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
⏲ ৮:৪৯ পিএম | ৬ জানুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস: সালাহউদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার সরকার ভারতের সেবাদাস ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে সালাহউদ্দিন এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই একদলীয় শাসনব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো-ষোল বছর এ দেশে এক নায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেছিলেন।

ফলাফল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের ওপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল।


সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদরাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, ফলস্বরূপ আওয়ামী লীগ এ দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতরাং আগামীতে কী রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতোমধ্যেই বলে দিয়েছে—একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজীর সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।


  বিষয়:   রাজনীতি  বিএনপি  সালাহউদ্দিন  শেখ হাসিনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত