বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের পোস্ট

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ।

2026-01-06T15:24:34+06:00
2026-01-06T17:43:11+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের পোস্ট
অনলাইন ডেস্ক
⏲ ৩:২৪ পিএম | ৬ জানুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের পোস্ট
যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ।

স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে।


ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে। এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে থাকেন, তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে।

এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


  বিষয়:   আন্তর্জাতিক  যুক্তরাষ্ট্র  বাংলাদেশী 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত