সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে আটক ২৭৩

নিউজ ডেস্ক

অপরাধ

2026-01-04T16:22:28+06:00
2026-01-04T16:22:28+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে আটক ২৭৩
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম 
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে আটক ২৭৩
অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। এসময় একটি কাঠের বোট জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।


এতে জানানো হয়েছে, সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটকদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশে বোটযোগে যাত্রা করেন। আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বোটে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরা-চালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com